Showing posts with label lollipop. Show all posts
Showing posts with label lollipop. Show all posts

Sunday, 4 August 2013

চিকেন উইং যাবে কোথায়??...... (চিকেন উইং ললিপপ)

০৪ অগাস্ট ২০১৩



যারা এখনো পর্যন্ত আমাদের চিকেনের পোস্ট দেখে বিরক্ত হননি, তাদের ধন্যবাদ। আসলে আমরা চিকেন নিয়ে এই বিরক্ত চালাতেই থাকবো। তাহলে কি আর করা, আমাদের এই অত্যাচার হয়তো আপনাদের সহ্য করেই যেতে হবে। যাই হোক, চিকেন নিয়ে এত কিছু করার পরে চিকেন উইং নিয়ে একটা পোস্ট মনে হয় একেবারে না করলেই না। চিকেনের বেশ কিছু মজার এইটেম কিন্তু এই চিকেন উইং থেকেই আসে। তার মধ্যে চিকেন উইং ললিপপ (Chicken Wing Lollipop) অন্যতম। আমরা এই রমজানে চিকেন নিয়ে কয়েকটি পোস্ট দিয়েছিলাম। তবে এর সবই ছিল হাড় ছাড়ানো মাংস নিয়ে। চিকেন ললিপপ হাল্কা একটা আইটেম যেটা ইফতারে বা যেকোন নাস্তায় বেশ সুন্দর চলে।



কথা না বাড়িয়ে আসল জায়গায় চলে যাই। এখানে চিকেন উইংস নিয়েছি যার তিনটা সেকশনের মাঝের সেকশনের (flat wing tip) চিকন হাড়টি ফেলে অপেক্ষাকৃত মোটা হাড়ের মাথায় মাংসগুলি চেছে এনেছি। এখানে কেউ কেউ চিকেন উইং-এর সবচেয়ে উপরের আর সবচেয়ে মোটা অংশটা (wing drumette) দিয়ে ললিপপ বানান, যেটা অবশ্য চেছে নেয়া অপেক্ষাকৃত সহজ। আমি অবশ্য মাঝের দু'টি হাড়ের অংশটা নিয়েছি, যেটা আমি আমার ভাবী লিটা-এর কাছ থেকে শিখেছি। আপনি যেকোনটা নিতে পারেন।











এরপর চিকেন উইংসগুলির সাথে আদা-রসুন বাঁটা, গোল মরিচ গুঁড়া, লবণ, শুকনা মরিচ গুঁড়া, ওইস্টার সস (oyster sauce), কর্নফ্লাওয়ার, ডিমের কুসুম ও লেবুর রস দিয়ে এক ঘন্টার জন্যে মেরিনেট করে রেখে দিয়েছি।





মেরিনেট করা উইংসগুলিকে শুকনা ময়দা আর কর্নফ্লাওয়ার-এর মিশ্রণে গড়িয়ে নিয়ে ডুবো তেলে (আমরা রাইস ব্র্যান অয়েল ব্যবহার করেছি; আপনি যেকোন তেল ব্যবহার করতে পারেন) গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর তেল ঝরিয়ে যেকোন সস বা স্যুপ বা সালাদের সাথে পরিবেশন করতে পারেন। ব্যাস হয়ে গেল চিকেন উইং ললিপপ (Chicken Wing Lollipop)।


আপনাদের মতামত দিতে ভুলে যাবেন না যেন। শুধু আপনাদের মতামতেই আমরা এগিয়ে যেতে পারি।

আমাদের চিকেন নিয়ে লেখা অন্য পোস্টগুলিঃ
সরিষা-পুদিনা চিকেন ফয়েল বারবিকিউ
চিলি চিকেনের সাথে গাজর
পাস্তার সাথে চিকেন ব্রোস্ট আর ভেজিটেবল
স্টাফড চিকেন ব্রেস্ট, সাথে পনির ও পুদিনা
বাঁটা পিঁয়াজে চিকেন ভুনা
চিলি-লাইম চিকেন
চিকেন স্ট্রিপ কাবাব
পেস্তো পাস্তার সাথে চিকেন বল
স্পাইসি টেম্পুরা চিকেন এন্ড শ্রিম্প সালাদ